আজ আমরা প্রয়োজনিয় কিছু সাধারণ জাবেদা দাখিলা সমাধান করব।
০১) মালিক কর্তৃক ব্যাংক ঋণ পরিশোধ ৫০০০ টাকা । এর জাবেদা কর
মালিক কর্তৃক ব্যাংক ঋণ পরিশোধ করা হলে, ব্যাংক ঋণ নামক দায় কমে যায় আর দায় কমে গেলে বা হ্রাস পেলে ডেবিট হয়, অন্য দিকে মালিক যেহেতু নিজ থেকে অর্থ ব্যবসায়ে আনতেছে বা ব্যাংকের ঋণ নিজ থেকে পরিশোধ করছে তাই এটা মালিকের অতিরিক্ত মূলধন । আর মূলধন আসলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়। মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়।
তাই ০১) মালিক কর্তৃক ব্যাংক ঋণ পরিশোধ ৫০০০ টাকা । এই লেনদেনের জাবেদা হবে >
ব্যাংক ঋণ হিসাব ডেবিট ৫০০০
অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট ৫০০০
--------------------------------------------------
০২) ১০% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ এর জাবেদা কর
এখানে যেহেতু প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নেয়া হচ্ছে ,এতে নগদান সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর প্রদেয় নোট নামক দায় হ্রাস পাচ্ছে ।
তাই ০২) ১০% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ১০০০০ টাকা । এই লেনদেনের জাবেদা হবে >
নগদান হিসাব ডেবিট ১০০০০
প্রদেয় নোট হিসাব ক্রেডিট ১০০০০
______________________________________
০৩) ধারে পণ্য বিক্রয় টাকা এর জাবেদা কি হবে?
ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসাব নামক বা দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পায় , অন্য দিকে বিক্রয় নামক আয় বৃদ্ধি পায় ।
তাই ০৩) ধারে পণ্য বিক্রয় ২,০০০ টাকা । এই লেনদেনের জাবেদা হবে >
প্রাপ্য হিসাব ডেবিট ২,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ২,০০০
অথবা
দেনাদার হিসাব ডেবিট ২,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ২,০০০
______________________________________
০৪) চেকে পণ্য বিক্রয় ৩,০০০ টাকা । এর জাবেদা কর
চেকে পণ্য বিক্রয় করলে ব্যাংক হিসাব নামক সম্পদ বৃদ্ধি পায় , অন্য দিকে বিক্রয় নামক আয় বৃদ্ধি পায় ।
তাই ০৪) চেকে পণ্য বিক্রয় ৩,০০০ টাকা । এই লেনদেনের জাবেদা হবে >
ব্যাংক হিসাব ডেবিট ৩,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ৩,০০০
______________________________________
০৫) দেনাদার হতে প্রাপ্তি ২,০০০ টাকা। এর জাবেদা
দেনাদার হতে টাকা পাওয়া মানে আমরা পুর্বে কারুর নিকট পণ্য বাকিতে বিক্রয় করেছিলা। এখন সেই দেনাদার আমাদের পাওনা টাকা পরিশোধ করে দিচ্ছে। এতে করে দেনাদার নামক সম্পদ হ্রাস পাচ্ছে অন্য দিকে নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে।
তাই ০৫) দেনাদার হতে প্রাপ্তি ২,০০০ টাকা । এই লেনদেনের জাবেদা হবে >
নগদান হিসাব ডেবিট ২,০০০
দেনাদার হিসাব ক্রেডিট ২,০০০
Accounting Mama
by Sohaib Ansary
যারা হিসাব বিজ্ঞানে অত্যাধিক দুর্বল এবং খুব সহজেই হিসাব বিজ্ঞান বুঝতে শিখতে চান তারা আমাদের এই একাউন্টিং মামা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।আমাদের ফেইসবুক পেইজ ফলো করুণ, ও ফেইসবুক গ্রুপে জয়েন হন।
malik kotrik bank rrin porishod er jabeda, prodeyo noter madhome bank theke rrin grohon, dhare pony kroy,
মালিক কর্তৃক ব্যাংক ঋণ পরিশোধ এর জাবেদা, ১০% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ধারে পণ্য বিক্রয়, চেকে পণ্য বিক্রয় , দেনাদার হতে প্রাপ্তি এর জাবেদা কর
মালিক কর্তৃক ব্যাংক ঋণ পরিশোধ এর জাবেদা, ১০% প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ধারে পণ্য বিক্রয়, চেকে পণ্য বিক্রয় , দেনাদার হতে প্রাপ্তি এর জাবেদা কর
Post a Comment